বাক্‌ ১১০ ।। এভা ব্রাউনের দাঁত ।। অনুপম মুখোপাধ্যায়




।। ১টি পুনরাধুনিক কবিতা ।।

।
না-ফোটা আদরগুলোও পক্স। কবিতাকে
সাবধানে ভর করছি তুমি। আমি
নখ্‌ বুলিয়ে দিচ্ছ। পাঁচিলে বার্লিনের
দাগ। তোমার
শরীর
সামরিক
সাংসারিক
রাষ্ট্রীয় বিষের মতো
নয়
।
দাঁত। আর দাঁতের ফাঁকে
খ।র।গো।শে।র
মাংস
।
প্রজা-পতির গোঁফ
।
অর্থময় পিস্তল। সেনার
অর্থময় কেকারব। সেনার
পোড়ামাটি আঁকড়ে আমি
আমি
তুমি
আমরা
কেন তুমি। তুমিই অ্যাডলফ্‌
।
এভা। ব্রাউন প্যান্টি মন খুলছ
ব্রা চোখ খুলছ
প্রিয়লিঙ্গ খুঁজে পাচ্ছ না
।
প্রতি বিন্দুতে
বাসন্তী
মরুভূমি
ফে      টে । যেতে। পারে
।
বিশ্বাস করো। টের পাব না
আকাঙ্ক্ষার গুঁ।ড়ো ডিম
চাঁদ হতে পারে
।
ফ্যাসিস্ট ময়ূরকে
রোদে জয়
জলে ভয়
পিস্‌ পিস্‌ ভা সি য়ে  দি  তে   পা    রে
।