বাক্‌ ১১০ : অনিকেশ দাশ গুপ্ত






উপলব্ধি

জামার ভাঁজ বা রুফটপ
যেমন স্নানঘরের উলঙ্গতা
   তারও পরে বিকেল দেখে গৃহপালিত
ঘোড়াদের থমকে দাঁড়ানো|
সব কিছুর অপটিমাম্ কম্পনবিন্দু
রোদ্দুরের খুব কাছে, যেসব
অন্তর্বাস খোলসত্যাগ - ত্বক;
বিকিরণক্রম দ্রুত বোঝে|
এমনকি পতঙ্গডানার মতন
ফিনফিনে মানুষেরা কী অকপট
হাড় ও যৌনতা বিনিয়োগ করে -
তার গণিত; বৃষ্টি ফোঁটা উত্তাপ
আকাশের যত  স্যালাইভায়,
সংক্রান্ত জ্বর।


                                                                       

বাইসাইকেল

খোসা ছাড়িয়ে বিকেল রাখছি। আর
বিধর্মী বাইসাইকেল যাপন; এখনও
সৃষ্টির জরায়ুতা গ্রাম কাটেনি। রজঃস্বলা
জবা সব, ড্রেন বেছে নেয়।
ঈশ্বরীয় ছাঁচ ব্যুমেরাঙ দ্যাখে নইলে
সিটে রক্তের দাগও খবর হবে।
এ গলি ও গলি ঘুরে অবশিষ্ট
আপেলে মন। ওদের নিজস্ব লেহন গল্প
সাইকেল স্ট্যান্ড পথ।
ঢের কুমারত্ব গুঁড়িয়ে গুঁজে দরজায়
দরজায় ফেরি করেছি তবুও
বিচ্ছেদের মতো দেখায় প্রফেশনাল
আদর  সোহাগ।


                                                                            (চিত্রঋণ : Charlotte Walentin)

১৪টি মন্তব্য:

  1. ২টো কবিতা ভালো লাগলো। কবির জন্য ভালোবাসা।

    উত্তরমুছুন
  2. Hahaha.tomar kobita ta porar por r comment na kre parlam na,tae account ta khullam....

    উত্তরমুছুন